অন্যান্য

বজ্রগর্ভ মেঘে ফের পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিতে ফের ভাটা। ১৬ সেপ্টেম্বর পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১.৬৫ মিলিমিটার। পুঞ্চায় সর্বোচ্চ ১৪.২ মিলিমিটার, বরাবাজারে ৫.২ এবং হাতোয়াড়ায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১০টি স্টেশনে কোনও বৃষ্টিপাত হয়নি।
বজ্রগর্ভ মেঘে ফের পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বৃষ্টিতে ফের ভাটা। ১৬ সেপ্টেম্বর পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১.৬৫ মিলিমিটার। পুঞ্চায় সর্বোচ্চ ১৪.২ মিলিমিটার, বরাবাজারে ৫.২ এবং হাতোয়াড়ায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১০টি স্টেশনে কোনও বৃষ্টিপাত হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। বৃষ্টির পরিমাণ কম থাকায় ফের চড়েছে দিনের তাপমাত্রা।

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং স্বল্প সময়ের ভারী বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সর্বত্র হবে না—কিছু এলাকায় বৃষ্টি হলেও অনেক জায়গা শুকনো থাকতে পারে।

কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও বাঁকুড়ায় স্থানীয় ভাবে বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকার কথা বলা হয়েছে। পুরুলিয়ায়ও বিচ্ছিন্ন ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে।