অন্যান্য

বৃষ্টিতে ফের বিরতি, পুরুলিয়ায় লাগছে শরতের হিমেল হাওয়া

জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। বৃষ্টি কমতেই ফের বাড়ল দিনের তাপমাত্রা। ফলে আর্দ্রতার সঙ্গে ভ্যাপসা গরমও ফিরেছে জেলায়। রাতের দিকে শরতের চেনা পরিচিত হিমেল বাতাস বইছে।
বৃষ্টিতে ফের বিরতি, পুরুলিয়ায় লাগছে শরতের হিমেল হাওয়া

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কয়েক দিনের বৃষ্টির পরে ফের বৃষ্টিতে বড়সড় বিরতি পুরুলিয়ায়। ১৩ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৪৩ মিলিমিটার। একমাত্র পুঞ্চায় ৫.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১২টি বৃষ্টিমাপক কেন্দ্রে কোনও বৃষ্টি হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি। বৃষ্টি কমতেই ফের বাড়ল দিনের তাপমাত্রা। ফলে আর্দ্রতার সঙ্গে ভ্যাপসা গরমও ফিরেছে জেলায়। রাতের দিকে শরতের চেনা পরিচিত হিমেল বাতাস বইছে।