অন্যান্য

পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি, বর্ষা বিদায় কবে?

মেঘ কেটে শরতের নীল আকাশ উঁকি দিচ্ছে। ফুটছে কাশ। রাতের হিমেল বাতাস জানান দিচ্ছে আসছে পুজো। তবে বর্ষা কিন্তু বিদায় নেয়নি এখনও। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি, বর্ষা বিদায় কবে?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মেঘ কেটে শরতের নীল আকাশ উঁকি দিচ্ছে। ফুটছে কাশ। রাতের হিমেল বাতাস জানান দিচ্ছে আসছে পুজো। তবে বর্ষা কিন্তু বিদায় নেয়নি এখনও। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার যেমন জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মেলেনি। ১৫ সেপ্টেম্বর পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে ৪.৪৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—৪১.২ মিমি। পুঞ্চায় ১৬.৮ এবং হাতোয়াড়ায় ০.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১০টি স্টেশনে কোনও বৃষ্টিপাত হয়নি।

এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি। বৃষ্টির পরিমাণ কম থাকায় দিনের তাপমাত্রাও ফের বাড়ছে। ফিরেছে গুমোট গরম।