ক্রাইম ব্লক

জয়পুরে বালি বোঝাই ট্রাক্টর আটক

জয়পুরে বালি বোঝাই ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:

গোয়াই নদী থেকে বেআইনি ভাবে বালি পাচারের সময় একটি ট্রাক্টরকে আটক করল জয়পুর থানার পুলিশ। শনিবার ভোরে সিধি–জয়পুর সড়কের দাঁড়িকুড়ি গ্রামের কাছে অভিযান চালিয়ে ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশ জানায়, ট্রাক্টরটিতে ১০০ ঘনফুট বালি ছিল। যদিও পুলিশকে দেখে চালক পালিয়ে যায়। ট্রাক্টরটিকে আটক করে চালক ও মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।