ক্রাইম শহর

শাড়ি পরে নারী সেজে ঘোরাঘুরি! পুরুলিয়ায় আটক চার বাংলাদেশি

শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। শাড়ি পরা এক যুবকের সন্দেহজনক ঘোরাঘুরির সূত্র ধরে পুরুলিয়ায় আটক চার বাংলাদেশি নাগরিক।
শাড়ি পরে নারী সেজে ঘোরাঘুরি! পুরুলিয়ায় আটক চার বাংলাদেশি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। শাড়ি পরা এক যুবকের সন্দেহজনক ঘোরাঘুরির সূত্র ধরে পুরুলিয়ায় আটক চার বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যেই তাঁদের বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

গত ১৩ সেপ্টেম্বর, ২০২৬। দুপুর ১২টা নাগাদ রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডে এক ব্যক্তিকে শাড়ি পরা অবস্থায় ঘুরতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ওই ব্যক্তির নাম মহম্মদ তৌহিদ মণ্ডল এবং তার বাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশায়। এরপর বিকেল সোয়া ৪টে নাগাদ স্থানীয়দের সহায়তায় তাঁকে রঘুনাথপুর থানায় নিয়ে যাওয়া হয়।

থানায় জিজ্ঞাসাবাদের মুখে তৌহিদ স্বীকার করে যে, গত ১ সেপ্টেম্বর নদীয়া সীমান্ত পেরিয়ে আরও কয়েকজনের সঙ্গে সে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়া টাউন থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় আরও তিন বাংলাদেশিকে। ধৃতেরা হল, বাংলাদেশের রাজবাড়ি জেলার মো. জাহিদ ইমন এবং কুষ্টিয়া জেলার সুমন শেখ ও শান্ত হোসেন।

পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী ওই চারজনকেই বর্তমানে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদের দ্রুত স বাংলাদেশে ফেরানোর প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।