সাধারণ খবর শহর

শিক্ষার পাশাপাশি সমাজসেবা, বিদ্যাসাগর সম্মানপ্রাপক অধ্যাপকের উদ্যোগে পুরুলিয়ায় 'নরনারায়ণ সেবা'

কর্মসূচির মূল রূপকার ছিলেন পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং মহাসংঘের জেলা সভাপতি ড. শুভাশিস ভট্টাচার্য। উল্লেখ্য, তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সম্মানজনক 'বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬'-এ ভূষিত হয়েছেন।
শিক্ষার পাশাপাশি সমাজসেবা, বিদ্যাসাগর সম্মানপ্রাপক অধ্যাপকের উদ্যোগে পুরুলিয়ায় 'নরনারায়ণ সেবা'

 

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

সমাজসেবাই পরম ধর্ম, এই আদর্শকে পাথেয় করে রবিবার  দুপুরে পুরুলিয়ার গাড়িখানা রোডে অবস্থিত 'আপনা ঘর' আশ্রমে এক বিশেষ 'নরনারায়ণ সেবা'-র আয়োজন করা হয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের (উচ্চশিক্ষা) পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে এই মহৎ উদ্যোগটি গ্রহণ করা হয়।

এই কর্মসূচির মূল রূপকার ছিলেন পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং মহাসংঘের জেলা সভাপতি ড. শুভাশিস ভট্টাচার্য। উল্লেখ্য, তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সম্মানজনক 'বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬'-এ ভূষিত হয়েছেন। তাঁরই ঐকান্তিক উদ্যোগে এবং সংগঠনের ব্যবস্থাপনায় এদিন আশ্রমের আবাসিকদের মুখে অন্ন তুলে দেওয়া হয়।

এদিনের এই সেবামূলক কর্মসূচিতে ড. ভট্টাচার্যের পাশাপাশি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক ড. চিন্ময় চট্টোপাধ্যায়, ড. সুদীপ চক্রবর্তী, ড. সঞ্জয় মন্ডল, সৌভিক দাশগুপ্ত -সহ অন্যান্য সদস্যবৃন্দ। শিক্ষার আঙিনা ছাড়িয়ে শিক্ষকদের এমন মানবিক সামাজিক দায়বদ্ধতা সমাজের বুকে এক সুন্দর ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।