নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কুশলপল্লী পর্যটন প্রকল্পে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কুশল ভারত গ্রুপ। রঙিন আলোকমালায় ঝলমল করে ওঠে গোটা অযোধ্যা হিলটপ সেখানে প্রদীপ প্রজ্জ্বলন, মিষ্টি বিতরণ এবং ১২০ জন স্থানীয় আদিবাসী মানুষকে বস্ত্র দান করা হয়।
পুরুলিয়া ডিপিএস স্কুলের প্রিন্সিপাল সুধা সিং জানান, " মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এবং নারী ক্ষমতায়নকে উৎসাহিত করতেই আমাদের এই বস্ত্র বিতরণের উদ্যোগ। নারী শিক্ষাই নারী সশক্তিকরণের মূল চাবিকাঠি এবং এমন একটি মহৎ উদ্যোগ স্কুলের গণ্ডি পেরিয়ে কুশল পল্লীতে আয়োজন করার জন্য আমরা সুব্রত দে ও ব্যবস্থাপক দলকে ধন্যবাদ জানাই।ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই বার্তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছি।"
কুশল পল্লী রিসর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, "কুশল ভারত গ্রুপের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে কুশলপল্লীতে প্রদীপ প্রজ্জ্বলন, মিষ্টি বিতরণ ও ১২০ জন আদিবাসী মানুষজনকে বস্ত্র দান করা হয়। সংস্থার কর্মকর্তা নরেশ আগরওয়ালের উদ্যোগে এবং স্থানীয় আদিবাসী ভাই-বোনদের নিয়ে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে নারীদের স্কিল ডেভেলপমেন্ট ও ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে"।