অন্যান্য ব্লক

গভীর রাতে জাতীয় সড়কে অজগর, শিমুলিয়ায় থেমে গেল সব গাড়ি

ধানবাদ টাটা জাতীয় সড়কে দেখা গেল বিরল মানবিকতার এক অভূতপূর্ব ছবি। মঙ্গলবার রাতে টামনা থানার শিমুলিয়ার কাছে ১৮ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় এক অজগরকে পথ ছেড়ে দিতে স্বতঃস্ফূর্তভাবে থমকে দাঁড়াল ছোট-বড় সমস্ত যানবাহন।
গভীর রাতে জাতীয় সড়কে অজগর, শিমুলিয়ায় থেমে গেল সব গাড়ি

 


নিজস্ব প্রতিনিধি,টামনা:

গন্তব্যের তাড়াহুড়ো নয়, বরং বন্যপ্রাণীর জীবন বাঁচানোই হয়ে উঠল প্রথম অগ্রাধিকার। ধানবাদ টাটা জাতীয় সড়কে দেখা গেল বিরল মানবিকতার এক অভূতপূর্ব ছবি। মঙ্গলবার রাতে টামনা থানার শিমুলিয়ার কাছে ১৮ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় এক  অজগরকে পথ ছেড়ে দিতে স্বতঃস্ফূর্তভাবে থমকে দাঁড়াল ছোট-বড় সমস্ত যানবাহন।

সাধারণত ব্যস্ত জাতীয় সড়কে যেকোনো প্রাণী দেখা গেলে দুর্ঘটনা বা আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু এদিনের চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বিশালাকার অজগর ধীরে ধীরে রাস্তা অতিক্রম করতে শুরু করতেই চালকদের নজরে আসে বিষয়টি। কোনো রকম তাড়াহুড়ো বা সাপটিকে আঘাত করার চেষ্টা না করে,  গাড়িচালকরা  গাড়ি থামিয়ে দেন।সাপটি যতক্ষণ না পর্যন্ত নিরাপদে রাস্তার এক পাশ থেকে অন্য পাশের জঙ্গলে পার হতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত দুদিকের সমস্ত গাড়ি থামিয়ে রাখা হয়।