অন্যান্য

৯ ও ১০ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা, ৬ তারিখে পুরুলিয়ায় বৃষ্টি মাত্র ৩.৩১ মিমি

ফের ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়ায়। ৬ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৩১ মিলিমিটার। জয়পুরে সর্বোচ্চ ১৮.৬ মিমি, ঝালদায় ১৬.২ মিমি এবং হুড়ায় ৮.২ মিমি বৃষ্টি হয়েছে। জেলার বাকি ১০টি স্টেশনে বৃষ্টির কোনও রেকর্ড নেই।
৯ ও ১০ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সতর্কতা, ৬ তারিখে পুরুলিয়ায় বৃষ্টি মাত্র ৩.৩১ মিমি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বৃষ্টির পরিমাণ কমলেও ফের ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়ায়। ৬ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৩১ মিলিমিটার। জয়পুরে সর্বোচ্চ ১৮.৬ মিমি, ঝালদায় ১৬.২ মিমি এবং হুড়ায় ৮.২ মিমি বৃষ্টি হয়েছে। জেলার বাকি ১০টি স্টেশনে বৃষ্টির কোনও রেকর্ড নেই।

এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি।

তবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার ফের বড় পরিবর্তনের সম্ভাবনা। ৯ ও ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। ফলে ফের এক দফা জোরালো বর্ষণের মুখে পড়তে পারে পুরুলিয়া।