শিক্ষা শহর

বিশ্বকর্মা পুজোর ছুটি ১৭ না ১৮ সেপ্টেম্বর? বিভ্রান্তিতে কমিশনারকে চিঠি পুরুলিয়া ডিপিএসসির

ওই আবেদনের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করার আর্জি জানিয়ে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি পাঠাল পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
বিশ্বকর্মা পুজোর ছুটি ১৭ না ১৮ সেপ্টেম্বর? বিভ্রান্তিতে কমিশনারকে চিঠি পুরুলিয়া ডিপিএসসির

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকায় ১৭ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত থাকলেও এ বার ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর। এই পরিস্থিতিতে ছুটির দিন পরিবর্তনের দাবি জানিয়ে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করেছিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা কমিটি।

ওই আবেদনের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করার আর্জি জানিয়ে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি পাঠাল পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।

সংগঠনের দাবি, পুজোর দিন ১৮ সেপ্টেম্বর হওয়ায় ওই দিনই ছুটি দেওয়া হোক। দীর্ঘদিন ধরে সরকারি ছুটির তালিকায় ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি থাকায় এ বার দিনটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চিঠির পর এখন রাজ্য শিক্ষা দফতরের সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষক মহল।