ক্রাইম ব্লক

বেআইনি বালি পাচারের ছক ভেস্তে দিলো বরাবাজার থানার পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরকে কাজে লাগিয়ে বেআইনি বালি পাচার রুখে দিলো বরাবাজার থানার পুলিশ এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর । সোমবার সকালে এক যৌথ অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই একটি দশ চাকার লরি আটক করা হয়েছে।
বেআইনি বালি পাচারের ছক ভেস্তে দিলো বরাবাজার থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

গোপন সূত্রে পাওয়া খবরকে কাজে লাগিয়ে বেআইনি বালি পাচার রুখে দিলো বরাবাজার থানার পুলিশ এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর । সোমবার  সকালে এক যৌথ অভিযান চালিয়ে বেআইনি বালি বোঝাই একটি দশ চাকার লরি আটক করা হয়েছে।

পুলিশ ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল নাগাদ খবর আসে যে এলাকা দিয়ে বেআইনিভাবে বালি পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ বরাবাজার থানার পুলিশ এবং বরাবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অফিসের আধিকারিকরা যৌথভাবে অভিযানে নামেন। অভিযান চলাকালীন একটি দশ চাকার লরিকে আটক করা হয়। গাড়িটিতে প্রায় ৬০০ সিএফটি  বেআইনি বালি বোঝাই ছিল।

তবে যৌথ টিমকে লরির দিকে এগিয়ে আসতে দেখে চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে বালি সহ লরিটিকে উদ্ধার করে বরাবাজার থানার নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া বালির কোনো বৈধ চালান ছিল না বলেই জানা গিয়েছে।