ক্রাইম ব্লক

বান্দোয়ানে অবৈধ কাঠ পাচার ঠেকালো পুলিশ

মঙ্গলবার টহলদারির সময় পুলিশের নজরে আসে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহভাজন ট্রাক্টর, যার সঙ্গে জোড়া ছিল কাঠবোঝাই একটি ট্রলি। চালকের কাছে কাঠের বৈধ চালান বা গাড়ির সঠিক কাগজপত্র না থাকায় সঙ্গে সঙ্গেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।
বান্দোয়ানে অবৈধ কাঠ পাচার ঠেকালো পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

কাঠ পাচার ও বেআইনি পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বান্দোয়ান থানার পুলিশ। মঙ্গলবার টহলদারির সময় পুলিশের নজরে আসে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহভাজন ট্রাক্টর, যার সঙ্গে জোড়া ছিল কাঠবোঝাই একটি ট্রলি। চালকের কাছে কাঠের বৈধ চালান বা গাড়ির সঠিক কাগজপত্র না থাকায় সঙ্গে সঙ্গেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নথিপত্রহীন এই কাঠ কীভাবে এবং কোথা থেকে পরিবহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখতেই ট্রাক্টরটি নিজের হেফাজতে নিয়েছিল পুলিশ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থার স্বার্থে মঙ্গলবার বান্দোয়ান-১ রেঞ্জের বন আধিকারিকের কাছে একটি  লিখিত নোটিস পাঠায় থানা প্রশাসন।

সেই খবর পৌঁছানোর পর বুধবার ধৃত ট্রলি ও ট্রাক্টরটি পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপের জন্য বান্দোয়ান-১-এর রেঞ্জারের হাতে তুলে দেওয়া হচ্ছে। বন দপ্তর এখন এই কাঠের উৎস এবং এর পেছনে কোনো চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখবে।