নিজস্ব প্রতিনিধি, আড়শা:
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আড়শা থানার পুলিশ ও আড়শা ফরেস্ট রেঞ্জের যৌথ বাহিনী মিসিরডিহি-র গভীর জঙ্গলে অভিযান চালিয়ে একটি বেআইনি চোলাই মদ তৈরির ঠেক গুঁড়িয়ে দিল।
অভিযান চলাকালীন যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১,২০০ লিটার মদ তৈরির উপকরণ এবং ২৫০ লিটার তৈরি চোলাই মদ বাজেয়াপ্ত করে। পাশাপাশি মদ তৈরির জন্য সেখানে মজুত রাখা বিপুল পরিমাণ গুড় ও অন্যান্য কাঁচামাল হাতেনাতে ধরে বিনষ্ট করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং ছয়টি নীল রঙের প্লাস্টিকের বড় জার উদ্ধার করেছে বন বিভাগ। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য এই সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বন দফতর।