অন্যান্য ব্লক

বেড়ার জালে অজগর, আড়শায় চাঞ্চল্য

বেড়ার জালে অজগর, আড়শায় চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

একটি অজগর সাপ উদ্ধার করল আড়শা বনদফতরের কর্মীরা। বৃহস্পতিবার আড়শা ব্লকের সেনাবনা গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
এদিন বেড়া দেওয়া জালের মধ্যে অজগরটিকে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় আড়শা বনদফতরে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৫ ফুট লম্বা অজগরটি কে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন।