নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শুক্রবারও পুরুলিয়ায় বৃষ্টি অব্যাহত থাকল। ১১ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১১.৯৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে—৩৫ মিমি। পাড়ায় ২৭.৪, পুঞ্চায় ১৯.২, বলরামপুরে ১৭.৪ এবং নিতুড়িয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জয়পুরে ১১.৩, সাঁতুড়িতে ৯.২, বাঘমুণ্ডিতে ৬.২, হাতোয়াড়ায় ৫, হুড়ায় ৪.৬ এবং ঝালদায় ৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানবাজার ও বরাবাজারে বৃষ্টির কোনও রেকর্ড নেই।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই।