নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পেয়ে মহিলাদের ধন্যবাদ জ্ঞাপন মিছিল হল পুরুলিয়ায়। সেই মিছিলে উপছে পড়ল ভীড়। শুক্রবার বিকেলে পুরুলিয়া ১নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রাম পঞ্চায়েতের গাড়াফুসড়ো গ্রামে এই মিছিল ব্যাপক সাড়া ফেলে। বিকেলে শুরু হওয়া মিছিল শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যায়। এই মিছিলে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক জলধর মাহাতো। বিধায়কের উপস্থিতিতে সেই মিছিল অন্য মাত্রা পায়। সাথে ছিলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো, বলরামপুর ১ নম্বর বিজেপির মন্ডল সভাপতি বিশাল দুবে, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাতো, জেলা কমিটির সদস্য তড়িৎ মাহাতো সহ অন্য নেতৃত্ব বৃন্দ। ব্যানার, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গাড়াফুসড়ো গ্রাম। এদিন উপস্থিত মহিলারা জানান, "এই আর্থিক সহায়তা তাঁদের আত্মনির্ভর হতে সহায়তা করেছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে জেলার সাংসদ, বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যেই এই মিছিলের আয়োজন করা হয়েছিল।"