নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বুধবার পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়ল। ৯ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ২১.১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে—৫৪.২ মিমি। নিতুড়িয়ায় ৫০.৮, বাঘমুণ্ডিতে ৩২.২ এবং ঝালদায় ২৭.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। হাতোয়াড়া, জয়পুর, মানবাজার, বলরামপুর, বরাবাজার, হুড়া, কাশিপুর ও পাড়াতেও বৃষ্টি হয়েছে। একমাত্র পুঞ্চায় বৃষ্টির কোনও রেকর্ড নেই।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। ফলে আগামী কয়েক দিন পুরুলিয়ায় বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।