অন্যান্য

পুরুলিয়ায় বাড়ল বৃষ্টি, পুঞ্চায় ৫২.৮ মিমি

সোমবার ফের পুরুলিয়ায় বাড়ল বৃষ্টির পরিমাণ । ৭ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১০.০৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুঞ্চায়—৫২.৮ মিমি। হুড়ায় ২৪.৬, জয়পুরে ১৭.৮, বলরামপুরে ১২.২, পাড়ায় ৯.২, কাশিপুরে ৮.৪ এবং বরাবাজারে ৬.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
পুরুলিয়ায় বাড়ল বৃষ্টি, পুঞ্চায় ৫২.৮ মিমি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সোমবার ফের পুরুলিয়ায় বাড়ল বৃষ্টির পরিমাণ । ৭ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১০.০৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুঞ্চায়—৫২.৮ মিমি। হুড়ায় ২৪.৬, জয়পুরে ১৭.৮, বলরামপুরে ১২.২, পাড়ায় ৯.২, কাশিপুরে ৮.৪ এবং বরাবাজারে ৬.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বাঘমুণ্ডি, মানবাজার, নিতুড়িয়া, সাঁতুড়ি, ঝালদা ও হাতোয়াড়ায় বৃষ্টির কোনও রেকর্ড হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি।

এদিকে ৯ ও ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনাও থাকায় পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে। ফলে আগামী দু’দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।