রাজনীতি অন্যান্য টুকরো খবর ভোটের খবর

পুরুলিয়ায় গেরুয়া ঝড়ে উপড়ে গেলো তৃণমূলের খুঁটি

বিজেপির সবথেকে বেশি মার্জিন বাঘমুন্ডিতে। তৃণমূলের থেকে চতুর্দশ রাউন্ড শেষে বিজেপি এগিয়ে ২৬২১৮ ভোটে।
পুরুলিয়ায় গেরুয়া ঝড়ে উপড়ে গেলো তৃণমূলের খুঁটি

 


সুইটি চন্দ্র ও শুভদীপ মাহাতো: পুরুলিয়া:

৯-০ করার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। পুরুলিয়ার ৯ আসনেই একেবারে ক্লিন সুইপের দিকে বিজেপি। সব জায়গায় তাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল। আর সব আসনেই প্রায় গণনার শুরু থেকেই এগিয়ে পদ্ম শিবির।

মানবাজারে পিছিয়ে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। বান্দোয়ানে পিছিয়ে তৃণমূল জেলা সভাপতি। বর্ষীয়ান শান্তিরামই হোন আর সুজয়, গেরুয়া ঝড়ে সবাই পিছিয়ে। বিজেপির সবথেকে বেশি মার্জিন বাঘমুন্ডিতে। তৃণমূলের থেকে চতুর্দশ রাউন্ড শেষে বিজেপি এগিয়ে ২৬২১৮ ভোটে। 
রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে পুরুলিয়া জেলায়।আরো ৮ রাউন্ড গণনা বাকি।
ভোটের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে যখন টানটান পরিস্থিতি, তখন পুরুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা গেল বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। গেরুয়া আবির উড়িয়ে, মিছিল করে এবং রাস্তায় নেমে নাচ-গান করে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাঁদের।
সকাল থেকেই ধীরে ধীরে বিজেপি শিবিরে বাড়তে থাকে উৎসাহ। বিভিন্ন এলাকার ফলাফল সামনে আসতেই কর্মীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। শহর ও গ্রাম দুই জায়গাতেই সমর্থকেরা দলীয় পতাকা হাতে রাস্তায় নেমে পড়েন। স্লোগান আর গেরুয়া রঙে রঙিন হয়ে ওঠে পুরুলিয়ার একাধিক এলাকা।