উৎসবের আলোয় রাজনীতি শহর

দুর্গাপূজায় পুরুলিয়া শহরেও সিপিআইএম বুক স্টলে তাণ্ডব

দুর্গাপূজার সময়ে পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় সিপিআইএমের একটি মার্ক্সীয় পুস্তক বিক্রয় স্টল ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
দুর্গাপূজায় পুরুলিয়া শহরেও সিপিআইএম বুক স্টলে তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দুর্গাপূজার সময়ে পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় সিপিআইএমের  একটি মার্ক্সীয় পুস্তক বিক্রয় স্টল ভাঙচুরের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও গোশালা মোড়ে মন্দিরের সামনে দুর্গাপূজার প্যান্ডেলের কাছাকাছি একটি পুস্তক বিক্রয়ের স্টল দিয়েছিল সিপিআইএম। আয়োজকদের অভিযোগ, রবিবার সকাল  নাগাদ স্টল খোলার কিছু সময় পর হঠাৎ করেই একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখানে এসে চড়াও হয়।
অভিযোগ, বুকস্টলে তাণ্ডব চালিয়ে বইপত্র ছুড়ে ফেলে দেওয়া হয় এবং স্টলটি ভাঙচুর করা হয়। এছাড়া প্রতিবাদ করতে গেলে স্থানীয় সাধারণ মানুষের ওপরও চড়াও হয় তাণ্ডবকারীরা। ভাঙচুরের পাশাপাশি স্টলে থাকা  ৯০০০ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সিপিআইএম‌ নেতৃত্ব। কলকাতার যাদবপুরের ঘটনার সাথে এর তুলনা টেনে এই ধরণের আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফাইল চিত্র