নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই একটি লরি। রাস্তায় প্রচুর পরিমাণ মাছ ছড়িয়ে পড়ে। পুরুলিয়ার নতুন হাইওয়েতে পথ দুর্ঘটনার জেরে এমন ঘটনা। বুধবার টামনা থানার বেলগুমা এলাকায় ১৮ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটেছে দুর্ঘটনাটি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লরিটি অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর মাছ বোঝাই করে ঝাড়খণ্ডের ধানবাদের দিকে যাচ্ছিল। নতুন হাইওয়ে ধরে গন্তব্যে যাওয়ার সময় বেলগুমা এলাকায় পৌঁছাতেই লরিটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই গাড়িটি রাস্তার পাশে সজোরে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় লরিতে থাকা সমস্ত মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ।
লবরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন লরির চালক। টামনা থানার পুলিশের উদ্যোগে ক্রেনের মাধ্যমে হাইওয়ের ওপর থেকে উল্টে যাওয়া লরিটি সরানোর কাজ চলছে।