নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) পর বাদ পড়েছে নাম, আর তার জেরে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পুরুলিয়ার ঝালদা থানার অর্দনা গ্রামের বাসিন্দা বাসন্তী বড়াল।
ভুক্তভোগী বাসন্তীদেবীর অভিযোগ, নাম বাদ পড়ার পর থেকে নিত্যপ্রয়োজনীয় সরকারি পরিষেবা পেতে তাকে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে। দ্রুত তালিকায় নিজের নাম ফের যুক্ত করার দাবি জানিয়েছেন।
এই ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধীরাও। সিপিআইএম নেতা উজ্জ্বল চট্টরাজ বলেন, "এভাবে নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মৌলিক অধিকার ও সরকারি সাহায্য পাওয়ার সুযোগ ব্যাহত হচ্ছে"।
প্রশাসনিক ভুলের খেসারত দিতে গিয়ে এক সাধারণ নাগরিককে যাতে এভাবে বঞ্চিত হতে না হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন।