সাধারণ খবর ব্লক

ঝালদায় রেললাইনের পাশ থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝালদায় রেললাইনের পাশ থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


রেললাইনের পাশ থেকে এক আহত ব্যক্তিকে উদ্ধার করল ঝালদা থানার তুলিন ফাঁড়ির পুলিশ ও জিআরপি। শনিবার  বিকেলে রাঁচি শাখার ঝালদা ও তুলিন স্টেশনের মাঝে উহুপিড়ি গ্রামের পাশ দিয়ে যাওয়া রেললাইন থেকে তাকে উদ্ধার করা হয়।
এদিন স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় তুলিন ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝালদা থানার তুলিন ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এবং জিআরপি। তড়িঘড়ি আহত  ব্যক্তিকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
আহত ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।