সাধারণ খবর ব্লক

মানবাজারে মামাবাড়িতে এসে পুকুরের জলে ডুবে মৃ*ত্যু এক শিশুর

শিশুটি মায়ের সঙ্গে পুঞ্চা থানার ধাদকি গ্রামের মামাবাড়িতে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছে একটি পুকুরের জল থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মানবাজারে মামাবাড়িতে এসে পুকুরের জলে ডুবে মৃ*ত্যু এক শিশুর

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

মামাবাড়িতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক পরিণতি হল দু'বছর বয়সি এক শিশুর। পুলিশ জানায়,মৃতের নাম কর্ণ সিং। তার বাড়ি কাশিপুর থানার উপড়রা গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটি  মায়ের সঙ্গে পুঞ্চা থানার ধাদকি গ্রামের মামাবাড়িতে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছে একটি পুকুরের জল থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।