সাধারণ খবর ব্লক

মানবাজারে বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম পবিত্রা নারায়ণ দেব (৪৯)। তার বাড়ি মানবাজার থানার চল্লা গ্রামে।
মানবাজারে বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল মানবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম পবিত্রা নারায়ণ দেব (৪৯)। তার বাড়ি মানবাজার থানার চল্লা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির ভিতর থেকে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই এই ঘটনা। জানা গিয়েছে, নিঃসন্তান ওই মহিলা বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।   ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।