সাধারণ খবর স্বাস্থ্য ব্লক

গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতি ও নিয়োগের দাবিতে আড়শা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন

গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ, পরিচয়পত্র প্রদান এবং স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ-সহ একাধিক দাবিতে আড়শা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (পিএমপিএআই) আড়শা ব্লক কমিটি।
গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতি ও নিয়োগের দাবিতে আড়শা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন

 


নিজস্ব প্রতিনিধি, আড়শা:

গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ, পরিচয়পত্র প্রদান এবং স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ-সহ একাধিক দাবিতে আড়শা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (পিএমপিএআই) আড়শা ব্লক কমিটি।
মঙ্গলবার দাবিপত্রে বলা হয়েছে, আড়শা ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসকের নাম আইএইচসিপি-র আওতায় নথিভুক্ত করে রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ শেষে শংসাপত্র ও পরিচয়পত্র দিয়ে তাঁদের স্বাস্থ্যকর্মী হিসাবে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয় ।পাশাপাশি, গ্রামীণ চিকিৎসকদের অযথা হয়রানি বন্ধের দাবিও তুলেছে সংগঠনটি। এছাড়াও আড়শা ব্লকের জনসংখ্যার অনুপাতে সিরকাবাদ হাসপাতালের শয্যা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো , সদ্যোজাত শিশু ও প্রসূতি মায়েদের জন্য আইসিইউ এবং সিসিইউ পরিষেবা চালু করা, রেফার করা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু এবং প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়। পাশাপাশি আড়শা হাসপাতালে অন্তর্বিভাগ বা ইনডোর পরিষেবা চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।