সাধারণ খবর ব্লক

আড়শায় পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, উপস্থিত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পুলিশকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ সহযোগিতা জরুরি।
আড়শায় পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, উপস্থিত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বিজয়া উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করল পুরুলিয়া জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আড়শা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার  কুমার শানি রাজ , আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ সহ রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ,এলাকার সাধারণ মানুষ , আড়শা থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা।