অন্যান্য

জানেন কি? ফোন রিচার্জ আজ থেকে বিরাট সস্তা!

ট্রাইয়ের নির্দেশিকার পরেই নয়া উদ্যোগ। ইন্টারনেটের প্রয়োজন নেই, অথচ আনলিমিটেড ফোন করতে চান? গ্রাহকদের জন্য একগুচ্ছ ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়্যান্স জিও।
জানেন কি? ফোন রিচার্জ আজ থেকে বিরাট সস্তা!

 

নিজস্ব প্রতিনিধি :

ট্রাইয়ের নির্দেশিকার পরেই নয়া উদ্যোগ। ইন্টারনেটের প্রয়োজন নেই, অথচ আনলিমিটেড ফোন করতে চান? গ্রাহকদের জন্য একগুচ্ছ ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়্যান্স জিও।

স্মার্টফোনের যুগে ইন্টারনেটের ব্যবহার বাড়লেও, সব গ্রাহকের কাছে ডেটা পরিষেবা সমান জরুরি নয়। অনেকেই মূলত ফোনে কথা বলা এবং এসএমএস পাঠানোর জন্যই মোবাইল ব্যবহার করেন। সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কলিংয়ের রিচার্জ প্ল্যান চালু করেছে রিলায়্যান্স জিও।

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-এর নির্দেশিকার পরেই এই উদ্যোগ। জিও-র নতুন এই ভয়েস-অনলি প্যাকগুলিতে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। পাশাপাশি নির্দিষ্ট প্যাকে মিলবে এসএমএস পরিষেবাও।

কোন প্ল্যানে কত খরচ?

১৪৭ টাকার প্ল্যান: তালিকায় সবচেয়ে সস্তা এই প্যাকের মেয়াদ ২২ দিন। থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং মোট ৩০০টি এসএমএস।

১৭৭ টাকার প্ল্যান: ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি মিলবে ৩০০টি এসএমএস।

১৯৬ টাকার প্ল্যান: এই প্যাকের বৈধতা ৩০ দিন।

১৯৭ টাকার প্ল্যান: এই প্যাকের বিশেষত্ব হল ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি। অর্থাৎ, নির্দিষ্ট ক্যালেন্ডার মাসের ভিত্তিতে এর মেয়াদ নির্ধারিত হবে।

৪৪৮ টাকার প্ল্যান: যাঁরা একটু দীর্ঘ মেয়াদের রিচার্জ করতে চান, তাঁদের জন্য ৮৪ দিনের প্যাক।

১৭৪৮ টাকার প্ল্যান: দীর্ঘমেয়াদি গ্রাহকদের জন্য রয়েছে এই বার্ষিক প্যাক। এর বৈধতা ৩৩৬ দিন।

অর্থাৎ, যাঁদের মোবাইলে ইন্টারনেটের প্রয়োজন নেই, অথচ নিয়মিত ফোনে কথা বলতে হয়, তাঁদের কাছে এই প্ল্যানগুলি বিকল্প হয়ে উঠতে পারে। অন্য সার্ভিস প্রোভাইডাররাও বার করেছে ভয়েস অনলি সুবিধার হরেক রিচার্জ প্ল্যাল। তবে রিচার্জের আগে সংশ্লিষ্ট প্যাকের সুবিধা ও সার্ভিস প্রোভাইডার-র অ্যাপ বা ওয়েবসাইটে যাচাই করে নেওয়া জরুরি।