সাধারণ খবর শহর

‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালিত হলো পুরুলিয়ায়

এদিনের অনুষ্ঠানে সভাকক্ষে উপস্থিত সকলকে একতা ও সংহতির শপথবাক্য পাঠ করান পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসক উৎকর্ষ সিং। বর্তমান প্রেক্ষাপটে দেশের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব কতটা গভীর, তা তাঁর বক্তব্যে বিশেষভাবে ফুটে ওঠে।
‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালিত হলো পুরুলিয়ায়

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দেশজুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী তথা ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালিত হলো পুরুলিয়ায়। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের লৌহপুরুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এদিন ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন শপথ নেন উপস্থিত বিশিষ্টজনেরা ।

এদিনের অনুষ্ঠানে সভাকক্ষে উপস্থিত সকলকে একতা ও সংহতির শপথবাক্য পাঠ করান পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসক উৎকর্ষ সিং। বর্তমান প্রেক্ষাপটে দেশের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব কতটা গভীর, তা তাঁর বক্তব্যে বিশেষভাবে ফুটে ওঠে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের এই ভাবগম্ভীর অনুষ্ঠানে শুধুমাত্র প্রশাসনিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি জেলার বিশিষ্ট সমাজসেবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাজ গড়ার কারিগর ও বিশিষ্ট গুণীজনদের এই উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা দেয়।