সাধারণ খবর ব্লক

মদ পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে জয়পুরে মৃত্যু আবগারি এএসআইয়ের

মদ পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে জয়পুরে মৃত্যু আবগারি এএসআইয়ের

 

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

গোপন সূত্রে খবর এসেছিল, বাইকে করে অবৈধ ভাবে পাচার হচ্ছে মদ। সেই পাচারকারীকে ধরতে ধাওয়া করেছিলেন আবগারি দফতরের এএসআই দীপক মণ্ডল (৩৪)। কিন্তু সেই অভিযানই শেষ হল মর্মান্তিক পরিণতিতে। নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুর থানার শিলফোঁড় গ্রামে বাইক থেকে পড়ে মৃত্যু হল তাঁর। মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।