নিজস্ব প্রতিনিধি, বোরো:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বোরো থানার পুলিশ। ধৃত কীর্তন তাঁতীর বাড়ি বোরো থানার আঁকরো গ্রামে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক মহিলা ওই যুবকের বিরুদ্ধে ঝাড়গ্রাম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুদিন তাঁকে সঙ্গে নিয়ে বোরো গ্রামের নিজের বাড়ি এবং বান্দোয়ানের এক আত্মীয়ের বাড়িতে রেখে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই যুবক।
ঘটনাটি বোরো থানা এলাকায় হওয়ায় মামলাটি আদালতের নির্দেশে বোরো থানায় স্থানান্তর করা হয়। তার পরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।