নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত অমর মাহাতোকে গ্রেপ্তার করেছে বান্দোয়ান থানার পুলিশ। ধৃতের বাড়ি স্থানীয় কুমিরডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মহিলা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গেই মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।