অন্যান্য

পুরুলিয়ায় ১৫ ডিগ্রি, নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা

শনিবার পর্যন্ত অবশ্য পুরুলিয়ায় বৃষ্টির দেখা নেই। নিম্নচাপের গতিপথ ও শক্তি বৃদ্ধির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও বাংলায় তার প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করছে শেষ পর্যন্ত সিস্টেমটির গতিপথের উপর।
পুরুলিয়ায় ১৫ ডিগ্রি, নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি। বৃষ্টি হয়নি এক ফোঁটাও। তবে শীতের এই প্রাথমিক আমেজের মাঝেই নিম্নচাপের প্রভাবের জেরে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং পুরুলিয়া-সহ পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।