ক্রাইম ব্লক

চু*রি করে বিন্দাস ঘুম, টামনায় বমাল পাকড়াও ২ চো*র

কখনও বাড়ি থেকে হাপিশ হচ্ছিল সাইকেল, কখনও জিনিসপত্র । বাধ্য হয়েই এলাকাবাসীরাই নজর রাখছিলেন। আর তাতেই ধরা পড়ল চোরেরা।
চু*রি করে বিন্দাস ঘুম, টামনায় বমাল পাকড়াও ২ চো*র

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মন্দিরে চুরি করে পালিয়ে যেতেই পারতো ওরা। কিন্তু আলস্য হলো কাল।রাতভর খাটাখাটুনির শেষে গ্রামেরই কিছুটা দূরে ত্রিপল পেতে নিশ্চিন্তে শুয়ে ছিল ৩ গুণধর। পাশেই চুরির সব সামগ্রী। ওরা তো আর জানত না। চোরেদের উৎপাতে অতিষ্ট এলাকাবাসীও ছিল তক্কে তক্কে।

কখনও বাড়ি থেকে হাপিশ হচ্ছিল সাইকেল, কখনও জিনিসপত্র । বাধ্য হয়েই এলাকাবাসীরাই নজর রাখছিলেন। আর তাতেই ধরা পড়ল চোরেরা।
বৃহস্পতিবার রাতে টামনা থানার সুকান্তপল্লি এলাকায় মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনার পরেই তারা নিজেরাই তদন্তে নামেন। সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন এ কুকীর্তি ৩ নিতান্ত কম বয়সী ছেলের। সকাল হতেই ওই চোরেদের খোঁজ শুরু করেন বাসিন্দারা। ১ জন পালালেও বাকি ২ জনকে বমাল পাকড়াও করে সোজা টামনা থানার হাতে। 

এলাকাবাসী বাসুদেব পান বলেন,।"টানা অনেক ঘোরাঘুরি ও চেষ্টার পর আমাদের অভিযান সফল হয়েছে। শেষ পর্যন্ত আমরা  দুজনকে ধরতে পেরেছি। তবে তাদের একজন সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে"।