রাজনীতি ব্লক

ফেক অ্যাকাউন্ট থেকে চলছে বিরোধিতা, ঝালদায় তোপ বিজেপি জেলা সভাপতির

"বিরোধী বলে কিচ্ছু নেই। কেবল কেউ কেউ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে সরকারের বিরোধিতা করছে।" ঝালদার তুলিনে আয়োজিত বিজয়া সম্মেলনে এসে এভাবেই বিরোধীদের নিশানা করলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো।
ফেক অ্যাকাউন্ট থেকে চলছে বিরোধিতা, ঝালদায় তোপ বিজেপি জেলা সভাপতির

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

"বিরোধী বলে কিচ্ছু নেই। কেবল কেউ কেউ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে সরকারের বিরোধিতা করছে।" ঝালদার তুলিনে আয়োজিত বিজয়া সম্মেলনে এসে এভাবেই বিরোধীদের নিশানা করলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো।

বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, "রাজ্যে তৃণমূলের নাম, প্রতীক বা নেতা কিছুই আর অবশিষ্ট নেই, বিরোধী বলতে কেউ নেই। সিপিএম ও কংগ্রেসের স্বপ্ন বা বিরোধিতা করার কথা কেবল কথার কথা মাত্র। আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার ১৭০টি অঞ্চলেই বিজেপি জয়লাভ করবে"।

বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো বলেন, "কলকাতা কর্পোরেশনসহ পশ্চিমবঙ্গের সব পুরসভা ও পঞ্চায়েতে বিজেপি জয়ী হয়ে গেরুয়া ঝড় তুলবে এবং ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে গ্রামীণ ব্যবস্থা শক্তিশালী হবে"।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমুণ্ডির বিধায়ক রোহিদাস মাহাতো, ঝালদা পুরসভার পুরপ্রধান বিজয় কান্দু, বিজেপির বাঘমুণ্ডি ১ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় সিংদেও সহ অন্যান্য ব্লক নেতৃত্ব ও দলীয় কর্মীরা। এলাকার প্রবীণ ব্যক্তি ও দলের নেতৃত্বদের সংবর্ধনা জানানো হয় বিজয়া সম্মেলনে।