অন্যান্য

পুরুলিয়ায় নামল পারদ, ১৫ ডিগ্রির দোরগোড়ায়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃষ্টির ভ্রুকুটি

শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি। বৃষ্টি হয়নি এক ফোঁটাও। তবে শীতের এই প্রাথমিক আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
পুরুলিয়ায় নামল পারদ, ১৫ ডিগ্রির দোরগোড়ায়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃষ্টির ভ্রুকুটি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দুর্গাপুজো কাটতেই পুরুলিয়ায় শীতের আগমনী সুর। রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রির দোরগোড়ায়। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি। বৃষ্টি হয়নি এক ফোঁটাও। তবে শীতের এই প্রাথমিক আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং পুরুলিয়া-সহ পশ্চিমের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।

শনিবার পর্যন্ত অবশ্য পুরুলিয়ায় বৃষ্টির দেখা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় শীতের আগাম আমেজ তৈরি হয়েছে।

নিম্নচাপের গতিপথ ও শক্তি বৃদ্ধির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও বাংলায় তার প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করছে শেষ পর্যন্ত সিস্টেমটির গতিপথের উপর।