সাধারণ খবর স্বাস্থ্য ব্লক

রেকর্ড গড়ার পথে ঝালদার কুশি গ্রামে যোগ শিবির

রেকর্ড গড়ার পথে ঝালদার কুশি গ্রামে যোগ শিবির

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

স্বাস্থ্য সচেতনতার এক অনন্য নজির গড়ল ঝালদার কুশি গ্রাম।  লাগাতার দেড়শো দিন ধরে সেখানে  চলছে যোগাভ্যাস শিবির। আর এই পুরো উদ্যোগের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন  ভারতীয় জনতা পার্টির  পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো। প্রতিদিন নিয়ম করে শত ব্যস্ততার মাঝেও নিজে উপস্থিত থেকে এলাকাবাসীকে যোগাসন অনুশীলন করাচ্ছেন তিনি।

রবিবার কোজাগরী পূর্ণিমার পুণ্য তিথিতে ১৫০ দিন পূর্ণ করল কুশি গ্রামের এই বিশেষ যোগশিবির। এই প্রসঙ্গে জেলা সভাপতি শঙ্কর মাহাতো জানান, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারত ২০৪৭'  গড়ার সঙ্কল্পকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতেই এই দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করা হয়েছে"  ।

তিনি আরও বলেন,
শুধু যোগাভ্যাসেই থেমে থাকছে না কুশি গ্রামের এই উদ্যোগ। আগামী ১৩ই ডিসেম্বর এই লাগাতার যোগাভ্যাসের ২০০ দিন পূর্ণ হতে চলেছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ওই দিন কুশির যোগব্যায়ামের মাঠেই একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ২০০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে।

শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে শঙ্কর মাহাতো এলাকাবাসীকে বার্তা দিয়ে বলেন, "প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে অন্তত এক থেকে দেড় ঘন্টা নিজের শরীরের জন্য সময় বের করুন। সুস্থ ও সবল থাকুন, কারণ স্বাস্থ্যই সমস্ত সাফল্যের চাবিকাঠি।"