নিজস্ব প্রতিনিধি, হুড়া:
হুড়া থানার মৌরাঙডি গ্রামের পাশের জঙ্গল থেকে এক সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করল পুলিশ । বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জঙ্গলের ঝোপ থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন।
খবর পেয়ে হুড়া থানার ওসি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে তাকে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শিশু কল্যাণ কমিটির নির্দেশমতো উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।