অন্যান্য

মৌসুমি বায়ু সক্রিয়, তবু পুরুলিয়ায় বৃষ্টির খামখেয়ালিপনা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব থাকলেও পুরুলিয়ায় বৃষ্টির অসম বণ্টন অব্যাহত। ২২ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৬২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায়—৬.৮ মিমি। সাঁতুড়িতে রেকর্ড হয়েছে ১.২ মিমি বৃষ্টিপাত। জেলার অধিকাংশ অংশই কার্যত বৃষ্টিহীন থেকেছে।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব থাকলেও পুরুলিয়ায় বৃষ্টির অসম বণ্টন অব্যাহত। ২২ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৬২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাতোয়াড়ায়—৬.৮ মিমি। সাঁতুড়িতে রেকর্ড হয়েছে ১.২ মিমি বৃষ্টিপাত। জেলার অধিকাংশ অংশই কার্যত বৃষ্টিহীন থেকেছে।

তবে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি।

গত কয়েক দিন ধরেই পুরুলিয়ার আবহাওয়ায় দেখা যাচ্ছে একই ছবি। কোনও একটি বা দুটি ব্লকে বৃষ্টি হচ্ছে, অথচ জেলার বাকি অংশে উল্লেখযোগ্য বর্ষণ নেই। ফলে কোথাও সাময়িক স্বস্তি মিললেও সামগ্রিকভাবে বর্ষার প্রত্যাশিত ছন্দ এখনও অধরাই।