উৎসবের আলোয় শহর

চোরবাগান থেকে শিক্ষা নিয়ে উৎসব সামলাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু

চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা নিয়ে দুর্গাপূজার পর সামনেই দীপাবলি, কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পূজার উৎসবের মরশুম। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একেকজন মন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করতে নেওয়া হয়েছে ব্যবস্থা।
চোরবাগান থেকে শিক্ষা নিয়ে উৎসব সামলাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দুর্গাপূজার সময় কলকাতার চোরবাগানের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে উৎসবের মরশুমে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর রাজ্য সরকার। দুর্গাপূজার পর সামনেই দীপাবলি, কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পূজার  উৎসবের মরশুম। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একেকজন মন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করতে নেওয়া হয়েছে ব্যবস্থা। সোমবার পুরুলিয়া এলেন রাজ্যের তরফে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অন্যদিকে পুরুলিয়া জেলার পাড়ার বিধায়ক রাজ্যের আরেক মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরীকে দেওয়া হয়েছে বাঁকুড়া জেলার দায়িত্ব। রবিবারই তিনি বাঁকুড়া সফর করে এসেছেন। 
সোমবার জেলার ছট পূজার ঘাট গুলি ঘুরে দেখলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এ দিন পুরুলিয়া সার্কিট হাউসে জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার পর তিনি সোজা চলে যান পুরুলিয়ার ঐতিহ্যবাহী সাহেব বাঁধ ও সূর্য মন্দিরে।  

আদিবাসী উন্নয়ন বিভাগের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ক্ষুদিরাম টুডু বলেন, "আসন্ন  ছট পুজো উপলক্ষ্যে পুরুলিয়ার সাহেব বাঁধ ঘাটের পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ শুরু হয়েছে। ডিএম, স্থানীয় বিধায়ক ও প্রশাসনের তদারকিতে এবার প্রস্তুতি আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে। নতুন সরকারের অধীনে এবার উৎসব আরও ভালো ভাবে হবে।"

পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন,
"ছট উপলক্ষে  ঘাটের পরিচ্ছন্নতা, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড, সিভিল ডিফেন্স, এসডিআরএফ ও লোকাল ডিজাস্টার টিম মোতায়েন থাকবে। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে ট্রাফিক ব্যবস্থা পুরো ক্লিয়ার রাখার ব্যবস্থা হচ্ছে। গতবারের চেয়েও এবার আরও নিখুঁত আয়োজন করা হচ্ছে।"

উৎসবের মরশুমে নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখতে চায় না রাজ্য সরকার। সে কারণেই জেলায় জেলায় প্রশাসনিক সমস্ত ব্যবস্থার মনিটরিং-র দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের একেকজন মন্ত্রীকে।