নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বাঁদনা পরবের প্রস্তুতি ঘিরে প্রতিবেশীর সঙ্গে বচসা। আর সেই বচসার জেরে গর্ভবতী বধূর পেটে লাথি মারার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। লাথির আঘাতে নষ্ট হয়ে গেল অন্তঃসত্ত্বা মহিলার চার মাসের ভ্রূণ। সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করল করল বরাবাজার থানার পুলিশ। ধৃতের নাম প্রতাপ চন্দ্র মাহাতো। তার বাড়ি বরাবাজার থানার লাগুডি গ্রামে।
অভিযোগকারিণীর দাবি, শনিবার বাঁদনা পরবের জন্য তাঁর শাশুড়ি বাড়ির দেওয়ালে মাটির প্রলেপ দিচ্ছিলেন। তখনই প্রতিবেশী বৃদ্ধ ঝগড়া শুরু করেন। প্রতিবাদ করতেই তিনি গর্ভবতী বধূর পেটে লাথি মারেন বলে অভিযোগ। অসুস্থ বধূকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে বলে জানান চিকিৎসকেরা । অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।