ক্রাইম শহর

ঝালদা বাসস্ট্যান্ডে তোলাবাজদের হামলার শিকার ২ সিভিক ভলান্টিয়ার

ক্ষিপ্ত হয়ে ৮-১০ জনের একটি দল চড়াও হয় ওই দুই সিভিক ভলান্টিয়ারের ওপর। তাদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় আহত এক সিভিক ভলান্টিয়ারের মাথায় ও অন্যজনের পায়ে গুরুতর আঘাত লাগে।
ঝালদা বাসস্ট্যান্ডে তোলাবাজদের হামলার শিকার ২ সিভিক ভলান্টিয়ার

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হলেন দুই সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ঝালদা বাসস্ট্যান্ডে একদল যুবক জোর করে গাড়ি থেকে টাকা তুলছিল। সিভিক ভলান্টিয়াররা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে এক যুবককে আটক করে।

এর ঠিক পরেই ক্ষিপ্ত হয়ে ৮-১০ জনের একটি দল চড়াও হয় ওই দুই সিভিক ভলান্টিয়ারের ওপর। তাদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় আহত এক সিভিক ভলান্টিয়ারের মাথায় ও অন্যজনের পায়ে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাদের ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হলে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।