ক্রাইম ব্লক

বান্দোয়ানে শ্বশুরবাড়ি থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল বান্দোয়ান থানার পুলিশ। মঙ্গলবার রাতে বান্দোয়ান থানার মুদিডি গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয়।
বান্দোয়ানে শ্বশুরবাড়ি থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

শ্বশুরবাড়ি থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল বান্দোয়ান থানার পুলিশ। মঙ্গলবার রাতে বান্দোয়ান থানার মুদিডি গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মৃতার নাম বিমলা সিং সর্দার (১৮)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালের পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
জানা গিয়েছে, তিন মাস আগে ওই বধূর বিবাহ হয়েছিল। মঙ্গলবার রাতে ওই বধূকে শ্বশুরবাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ।