সাধারণ খবর ব্লক

আড়শায় আদিবাসী কুড়মি সমাজের প্রথম ব্লক মহিলা সম্মেলন

উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো, জেলা সভাপতি ভুবন কুমার মাহাতো, আড়শা ব্লক সভাপতি শংকর মাহাতো সহ সংগঠনের নেতৃত্ববৃন্দ। এদিন মহিলাদের ভীড়ে ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।
আড়শায় আদিবাসী কুড়মি সমাজের প্রথম ব্লক মহিলা সম্মেলন

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

আদিবাসী কুড়মি সমাজের আড়শা ব্লক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল। বুধবার আড়শা আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে এই সম্মেলন হয় আড়শা ময়দানে। এই সম্মেলন থেকে কড়াডি মাঠে অংশগ্রহণকারী করমপরবতীয়া  মহাজড়ুআহির করম দলগুলোকে শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি গঠন করা হয় ২১ জনের ব্লক মহিলা কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো, জেলা সভাপতি ভুবন কুমার মাহাতো, আড়শা ব্লক সভাপতি শংকর মাহাতো সহ সংগঠনের নেতৃত্ববৃন্দ। এদিন মহিলাদের ভীড়ে ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।