অন্যান্য

২১ সেপ্টেম্বর পুরুলিয়ায় বৃষ্টি সামান্য, ধেয়ে আসছে অর্ণব

বৃহস্পতিবার তুমুল বৃষ্টির সতর্কবার্তা। ঘূর্ণিঝড় অর্ণবের জেরেই কি এই বৃষ্টি? প্রভাব পড়ছেই। বুধবার থেকেই বৃষ্টি পুরুলিয়ায়। চলবে সপ্তাহ জুড়ে। অন্যদিকে সোমবারও পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১.৫৫ মিলিমিটার।
২১ সেপ্টেম্বর পুরুলিয়ায় বৃষ্টি সামান্য, ধেয়ে আসছে অর্ণব

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বৃহস্পতিবার তুমুল বৃষ্টির সতর্কবার্তা। ঘূর্ণিঝড় অর্ণবের জেরেই কি এই বৃষ্টি? প্রভাব পড়ছেই। বুধবার থেকেই বৃষ্টি পুরুলিয়ায়। চলবে সপ্তাহ জুড়ে। অন্যদিকে সোমবারও পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১.৫৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জয়পুরে, ১৩.২ মিমি। বরাবাজারে বৃষ্টি হয়েছে ৭ মিমি। জেলার বাকি ১১টি বৃষ্টিমাপনী কেন্দ্রে কোনও বৃষ্টির রেকর্ড নেই।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি।