নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
মাটিতে ছেঁড়াখোড়া হয়ে লুটোপুটি খাচ্ছে বাংলার ভোটরক্ষা শিবিরের ব্যানার। তৃণমূলের দলীয় কার্যালয়ের বাইরে বিজেপির দলীয় পতাকা। রঘুনাথপুরে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ভোটের ফলে বিজেপি এগিয়ে যেতেই রঘুনাথপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, রঘুনাথপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় দখল করেছে বিজেপি সমর্থকরা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জোর করে তাদের অফিস দখল করা হয়েছে এবং কর্মীদের ভয় দেখানো হয়েছে।
ঘটনার পর রাজনৈতিক সংঘর্ষ ঠেকাতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।