স্বাস্থ্য শহর

পুরুলিয়ায় 'রান ফর যোগা'-য় শামিল ডিএম-এসপি, যোগ দিবসের প্রাক্কালে প্রশাসনের কর্মসূচি

'রান ফর যোগা'-র মূল উদ্দেশ্য, আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জেলার প্রতিটি মানুষের মধ্যে শরীরচর্চা ও যোগাসনের প্রতি আগ্রহ গড়ে তোলা। এই কর্মসূচিকে সফল করতে অগ্রণী ভূমিকা নেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম এবং পুলিশ সুপার কুমার শানি রাজ। তাঁরা নিজেরা সাধারণ মানুষ ও অন্যান্য কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দৌড়ে অংশ নেন।
পুরুলিয়ায় 'রান ফর যোগা'-য় শামিল ডিএম-এসপি, যোগ দিবসের প্রাক্কালে প্রশাসনের কর্মসূচি

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য এবং স্বতঃস্ফূর্ত ‘রান ফর যোগা’ অনুষ্ঠিত হয়। সুস্থ জীবনযাপন এবং মানসিক ও শারীরিক বিকাশে যোগব্যায়ামের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ সচেতনতামূলক দৌড়ের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে পুরুলিয়া সার্কিট হাউসের সামনে সবুজ পতাকা নেড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম। 
সার্কিট হাউস থেকে এই কর্মসূচি শুরু হয়। 

এই কর্মসূচিকে সফল করতে অগ্রণী ভূমিকা নেন পুরুলিয়ার জেলাশাসক  সুধীর কোন্থম এবং পুলিশ সুপার কুমার শানি রাজ। তাঁরা নিজেরা সাধারণ মানুষ ও অন্যান্য কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দৌড়ে অংশ নেন।  দৌড়ে অংশগ্রহণকারীদের পরনে ছিল সাদা টি-শার্ট এবং হাতে ছিল 'রান ফর  যোগা 'I '১২ আন্তর্জাতিক  যোগা ডে ২০২৬' লেখা বড় ব্যানার। যুব সমাজ থেকে শুরু করে পুলিশ কর্মী, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ নাগরিক সর্বস্তরের মানুষ অত্যন্ত উদ্দীপনার সাথে এই পদযাত্রায় শামিল হন।

'রান ফর যোগা'-র মূল উদ্দেশ্য, আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জেলার প্রতিটি মানুষের মধ্যে শরীরচর্চা ও যোগাসনের প্রতি আগ্রহ গড়ে তোলা।