টুকরো খবর শহর

রঘুনাথপুরে বেপরোয়া লরির ধাক্কায় আহত দুই বাইক আরোহী

ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী। সোমবার সন্ধ্যায় রঘুনাথপুর - শালতোড়া রাজ্য সড়কের রঘুনাথপুর থানার চিনপিনা গ্রামের কাছে ঘটনা।
রঘুনাথপুরে বেপরোয়া লরির ধাক্কায় আহত দুই বাইক আরোহী

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

বেপরোয়া লরির ধাক্কা বাইককে। ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী। সোমবার সন্ধ্যায়  রঘুনাথপুর - শালতোড়া রাজ্য সড়কের রঘুনাথপুর থানার চিনপিনা গ্রামের কাছে ঘটনা। তারপরেই যানবাহন  নিয়ন্ত্রণের দাবিতে প্রায় আধঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এদিন  বাইকে করে রঘুনাথপুরের দিকে আসছিল সুরজিৎ দেওঘরিয়া ও কার্তিক বাউরি নামে স্থানীয় দুই যুবক। ওইসময় উল্টো দিক থেকে বেপরোয়া ভাবে  একটি লরি ওই বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই দু'জন। স্থানীয়  বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।  ঘাতক লরিটিকে আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ।