ক্রাইম ব্লক

মাসতুতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধ*র্ষণের চেষ্টা, পুঞ্চায় ধৃত ২

মহানবমীর রাতের ঘটনা। বৃহস্পতিবার পুঞ্চা থানায় দায়ের অভিযোগ। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের বাড়ি পুঞ্চা এলাকায় এবং অন্যজনের বাড়ি বাঁকুড়ার ওন্দা থানা এলাকায়।
মাসতুতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধ*র্ষণের চেষ্টা, পুঞ্চায় ধৃত ২

 


নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। নিজের মাসতুতো ভাইকে দিকে স্ত্রীকে নাকি ধর্ষণ করাতে গিয়েছিল সে। শারীরিক মিলনে অসম্মত স্ত্রীকে বেধড়ক পেটায় স্বামী, উঠেছে এমন অভিযোগও। মহানবমীর রাতের ঘটনা। বৃহস্পতিবার পুঞ্চা থানায় দায়ের অভিযোগ। অভিযুক্ত  দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের বাড়ি পুঞ্চা এলাকায় এবং অন্যজনের বাড়ি বাঁকুড়ার ওন্দা থানা এলাকায়। শুক্রবার ধৃতদের তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।