শহর

পুরুলিয়া মেডিকেল কলেজে চিকিৎসক নার্স বিরোধ ঘিরে নতুন করে উত্তেজনা

চিকিৎসক নার্স বিরোধ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুরুলিয়া মেডিকেল কলেজে চিকিৎসক নার্স বিরোধ ঘিরে নতুন করে উত্তেজনা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


চিকিৎসক নার্স বিরোধ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি   বিভাগের প্রধান ডাঃ অতীশ হালদারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদে নামলেন নার্সিং পড়ুয়া ও নার্সরা।
অভিযোগকারী নার্সদের বক্তব্য অনুযায়ী, গত ৫ মে ইন্টার্নশিপ ইন্ডাকশন প্রোগ্রামের সময় অ্যাকাডেমিক ভবনে তাঁদের সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন ওই চিকিৎসক। 
নার্সিং ইন্টার্নরা বলেন , “আমরা শেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদের সঙ্গে এমনভাবে কথা বলা হয় যা আমাদের অসম্মানিত করেছে। আমরা খুব অপমানিত বোধ করেছি।”
ঘটনার পর নার্সিং ইন্টার্নরা লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসককে শোকজ নোটিশ পাঠালেও, এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সবার।